শ্রম পচনশীল”- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। উৎপাদনের অন্যান্য উপকরণ সংরক্ষণ করা গেলেও শ্রমকে সংরক্ষণ করা যায় না। কারণ একজন শ্রমিক যদি একদিন কাজ না করে তাহলে তার উক্ত দিনের কাজ চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। আবার বয়স বৃদ্ধির সাথে শ্রমিক তার শ্রমের যোগান দিতে পারে না তাই শ্রমও পচে যায়। তাই শ্রম একটি পচনশীল উপাদান।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
শ্রম পচনশীল”- ব্যাখ্যা কর।
উত্তর