জনাব কামালের গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে কোন ধরনের শ্রম গতিশীলতার সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কামাল গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে পেশাগত ও ভৌগোলিক শ্রম গতিশীলতা সৃষ্টি করেছে। শ্রমিক তার কাজের উদ্দেশ্যে এক পেশা থেকে অন্য পেশায় যোগদান করলে তাকে পেশাগত গতিশীলতা বলে, আবার কাজের উদ্দেশ্যে একই স্থান থেকে অন্য স্থানে গমন করলে তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। উদ্দীপকে জনাব কামাল নিজ এলাকার রেন্ট এ কারের ড্রাইভার। তার অর্জিত আয় দিয়ে পরিবারের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি ঢাকার গার্মেন্টস কারখানায় যোগদান করেন। তার সাথে তার পরিবারও ঢাকায় এসেছেন। এখানে দেখা যাচ্ছে, প্রাথমিক অবস্থায় তিনি একজন ড্রাইভার থাকলেও গার্মেন্টসে যোগদান করে তিনি তার পেশা পরিবর্তন করে ফেলেন। আবার তিনি কাজের উদ্দেশ্যে নিজ এলাকা ছেড়ে গমন করেন যা ভৌগোলিক গতিশীলতাকে প্রকাশ করে। অর্থাৎ বলা যায়, জনাব কামাল গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে শ্রমের পেশাগত ও ভৌগোলিক উভয় গতিশীলতার সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব কামালের গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে কোন ধরনের শ্রম গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর