আবির কর্তৃক গৃহীত সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আবির উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করে তার ব্যবসাটি সম্প্রসারণ সিদ্ধান্ত নেন।যা ক্রেতার চাহিদা বিবেচনায় একটি যৌক্তিক সিদ্ধান্ত। যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। যা আয় ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকে, আবির পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ টি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। মাছ পাইকারদের কাছে বিক্রয় করেন এবং বেশ লাভবান হন। সম্প্রীতি মাছের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি জমি লিজ নিয়ে আরো ১০টি পুকুর তৈরির সিদ্ধান্ত নেন। সে জন্য একটি বাণিজ্যিক ব্যাংকে ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদনের সিদ্ধান্ত নেন। উক্ত ঋণ থেকে প্রাপ্ত অর্থ একটি সম্পদ যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ তার উপকরণটি হচ্ছে মূলধন। মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদের ওপর শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ উৎপাদন করে এবং সেই পণ্য যখন পুনরায় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন মূলধন তৈরি হয়। উদ্দীপকের জনাব আবির ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নিয়ে উৎপাদন কাজে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তার উৎপাদিত মাছের চাহিদা থাকায় উত্তর ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা একটি যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
আবির কর্তৃক গৃহীত সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর