উদ্দীপকে দুই বন্ধুর কারখানায় উৎপাদন বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দুই বন্ধুর কারখানায় উৎপাদন বৃদ্ধির কারণ হলো উৎপাদনের অন্যতম উপকরণ মূলধনের সঠিক ব্যবহার। যে সকল আয় বা সম্পদ পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। উৎপাদনের চালিকাশক্তি বলা হয়। মূলধনের সঠিক ও কার্যকর ব্যবহারেই উৎপাদনের অন্যান্য উপকরণ কার্যকর ব্যবহার করা যায়। উদ্দীপকে করিম এবং রহিম দুই বন্ধু বিবিএ শেষ করে চুক্তির আওতায় আজিজ মার্কেটে একটি টি-শার্টের ব্যবসায়ী স্থাপন করেন। মিরপুরে তাদের নিজস্ব কারখানার মাধ্যমে তৈরিকৃত টি-শার্ট আজিজ মার্কেটের বিক্রয় করে। গত মাসে তারা ৭ লক্ষ টাকা বিনিয়োগ করে কারখানার যন্ত্রপাতি পুনঃ স্থাপন করলেন। যন্ত্রপাতি একটি সম্পদ যা পরবর্তীতে আজ সৃষ্টি করতে সহায়তা করে। তাই এটিকে মূলধন হিসেবে বিবেচনা করা যায়। এছাড়া তারা ব্যবসায়ী যে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করে তাও মূলধনের অন্তর্গত। উক্ত বিনোদ এর মাধ্যমে তারা নতুন যন্ত্রপাতি ক্রয় করে পুনরায় স্থাপন করে তা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে। অর্থকে যদি পারিবারিক বা ব্যক্তিগত ভোগের জন্য ব্যবহার করা হয় তাহলে তাকে মূলধন বলা যায় না। কিন্তু উক্ত অর্থ যদি ব্যবসায় ব্যবহার হয় এবং তা আয় বৃদ্ধিতে সহায়ক হয় তাহলে তাকে মূলধন বলে। উদ্দীপকেও করিম ও রহিম দুই বন্ধু অর্থ বিনিয়োগের মাধ্যমে যন্ত্রপাতির পুনরায় স্থাপন করেন যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।বাড়তি উৎপাদন তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে যা মূলধন হিসেবে বিবেচিত। তাই বলা যায়, দুই বন্ধুর কারখানায় উৎপাদন বৃদ্ধির কারণ হলো উৎপাদনের মূলধন উপকরণের সঠিক ব্যবহার।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে দুই বন্ধুর কারখানায় উৎপাদন বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর