“কামালের স্ত্রীর গার্মেন্টসের যোগদান তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে”- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: “কামালের স্ত্রীর গার্মেন্টসের যোগদান তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে”- উক্তিটির সাথে আমি একমত। কেননা তার স্ত্রীর যোগদানের মাধ্যমে শ্রমের যোগান বৃদ্ধি পাবে এবং উক্ত শ্রমের মাধ্যমে অর্জিত আয় দ্বারা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। একটি কাজ করতে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় তাকে শ্রমের যোগান বলে। আবার অর্থনীতির ভাষায় একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শ্রমিক কাজ করার জন্য প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান বলে। উদ্দীপকে কামাল প্রাথমিক পর্যায়ের শ্রমের ভৌগোলিক গতিশীলতা সৃষ্টির মাধ্যমে কাজের উদ্দেশ্যে এলকা ছেড়ে ঢাকায় চলে আসেন। কিছুদিন পর তার স্ত্রী ও গার্মেন্টস কারখানায় যোগদান করেন। এতে তাদের জীবনযাত্রার মান বাড়বে বলে তিনি মনে করেন। এখানে তার স্ত্রী গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে শ্রমের যোগান বৃদ্ধি পাবে। উক্ত কাজের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করতে পারবেন যা তাদের জীবন যাত্রার মান বৃদ্ধিতে সহায়ক হবে। বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময় নিম্ন আয়য়ের জন্য একজন উপার্জন কারী ব্যক্তি দ্বারা জীবনযাত্রার মান উন্নয়ন করা প্রায় অসম্ভব। এমত অবস্থায় যদি পরিবারের একাধিক লোক অর্থ উপার্জন করতে পারে তাহলে উক্ত উপার্জন দ্বারা পরিবারের উন্নয়ন সম্ভব। উদ্দীপকের জনাব কামালের পরিবারে ও প্রাথমিক পর্যায়ে তিনি একা কর্মক্ষম ব্যক্তি ছিলেন বলে তার পক্ষে পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না। তাই তার স্ত্রীও কাজে যোগদান করেন। এক্ষেত্রে তার বাড়তি উপার্জন তারা তাদের পরিবারের জীবন যাত্রার মান উন্নত হবে বলে আমি মনে করি। তাই বলা যায়,কামালের স্ত্রীর গার্মেন্টস এর যোগদান তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“কামালের স্ত্রীর গার্মেন্টসের যোগদান তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর