"শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি মানবীয় উপাদান যা শ্রমিক থেকে অবিচ্ছেদ্য, গতিশীল এবং পচনশীল। উৎপাদনের যে সকল উপকরণ বিদ্যমান তাদের মধ্যে একমাত্র শ্রম হলো জীবন্ত উপাদান। যারা শ্রম প্রদান করে তারা মানুষ এবং তাদের জীবন রয়েছে। তাছাড়া শ্রম সরবরাহকারী হিসেবে মানুষই চিন্তাভাবনা দিয়ে কার্য সম্পাদন করতে পারে। তাদের বিচক্ষণতার মাধ্যমে সঠিকভাবে উৎপাদনের অন্যান্য উপাদানের সঠিক ব্যবহার নিশ্চিত করে। শ্রমিকদের বুদ্ধিমত্তা ও জীবন আছে বলেই শ্রমকে জীবন্ত উপাদান বলা হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
"শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা কর।
উত্তর