'আশা' মূলধন গঠনের কোন পর্যায়ে আছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'আশা' মূলধন গঠনের বিনিয়োগ পর্যায়ে আছে। মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। মূলধন গঠনের পর্যায় ৪টি যথা: আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ। উদ্দীপকে 'আশা' একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে তাদের শাখা স্থাপন করে জনসাধারণকে অর্থ সঞ্চয়ে উদ্বুদ্ধ করল। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে সংস্থাটি বৃহৎ মূলধন গঠন করার পর জনসাধারণকে উৎপাদনমূলক খাতে ঋণ প্রদান করল। এখানে তারা প্রাথমিকভাবে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যা সঞ্চয় সংগ্রহ পর্যায়ের অন্তর্ভুক্ত। পরবর্তীতে তারা উক্ত সঞ্চিত অর্থ থেকে বিভিন্ন উৎপাদনমূলক খাতে ঋণ প্রদান করে। উক্ত ঋণের মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে মূলধনে রূপান্তর করে যা মূলধন গঠনের সর্বশেষ পর্যায় বিনিয়োগকে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
'আশা' মূলধন গঠনের কোন পর্যায়ে আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর