উদ্দীপকে বর্ণিত তিনজন মিলে কী ধরনের সংগঠন গড়ে তুলেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তিনজন মিলে অংশীদার সংগঠন গড়ে তুলেছিলেন। দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। ১৯৩২ সালের আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসার ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন। উদ্দীপকে জনাব সুমন, সুজন ও পলাশ মিলে একটি সংগঠন গড়ে তোলার উদ্দেশ্যে চুক্তিতে আবদ্ধ হন। তারপর চুক্তি অনুযায়ী তিনজন মিলে ব্যবসায়ে মূলধন সরবরাহ করেন এবং সব ধরনের লাভ-লোকসান নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী আনুপাতিক হারে ভাগ করে নেয়ার সিদ্ধান্ত নেন। এখানে দেখা যাচ্ছে, উল্লিখিত ব্যবসায়টি তিনজন পরস্পর চুক্তির মাধ্যমে স্থাপন করেন যা অংশীদারি সংগঠনের প্রধান বৈশিষ্ট্য। আবার উক্ত ফার্মে তারা প্রয়োজনীয় সকল উপায় উপকরণ সংগ্রহ করে তা কাজে লাগান ও লাভ-লোকসান নিজেদের মাঝে ভাগ করে নেয়ার চুক্তি করেন। এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, তাদের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তিনজন মিলে কী ধরনের সংগঠন গড়ে তুলেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর