'আশা'র ঋণদান নতুন শিল্প গঠনে কতটা সহায়ক তা বিশ্লেষণ কর।
উত্তর: 'আশা'র ঋণদান শিল্প গঠনে মূলধন হিসেবে ব্যবহৃত হচ্ছে যা নতুন শিল্প গঠনে ব্যাপক সহায়তা করে। যে সম্পদ বা আয় পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। আবার এই মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে মূলধন গঠন বলে। উদ্দীপকে 'আশা' সংস্থাটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে তাদের শাখা স্থাপন করে জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে তা থেকে বৃহৎ মূলধুন গঠন করার পর জনসাধারণকে উৎপাদনমূলক খাতে ঋণ প্রদান করে। প্রদত্ত ঋণ জনসাধারণ তাদের শিল্প গঠনে মূলধন হিসেবে ব্যবহার করে। কেননা এই অর্থ ব্যবহার করে তারা পরবর্তীতে আরও আয় বৃদ্ধি করবে। আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও শ্রম থাকা সত্ত্বেও তেমন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে না। এর একমাত্র কারণ হলো মূলধনের স্বল্পতা। তবে মূলধন সংগ্রহ করা সম্ভব হলে দেশের জনগণ তার শ্রম ও মেধা কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী আছে। উদ্দীপকের আশা প্রতিষ্ঠানটি সেই, মূলধন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। তারা প্রথমে জনগণের অলস পড়ে থাকা অর্থ সংগ্রহ করে এবং তা একত্র করে বৃহৎ আকারে ঋণ প্রদান করে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অর্থকে মূলধনে রূপান্তর করে। যার দরুন ঐ অঞ্চলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অতএব বলা যায়, নতুন শিল্প গঠনে 'আশা'র ঋণদান কর্মসূচি ব্যাপকভাবে সহায়তা করেছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
'আশা'র ঋণদান নতুন শিল্প গঠনে কতটা সহায়ক তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর