জনাব মাহবুবের দক্ষতা বৃদ্ধিতে উপাদানের কোন উপাদানটির গুরুত্ব সর্বাধিক? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাহবুবের দক্ষতা বৃদ্ধিতে উৎপাদনের শ্রম উপাদানটির গুরুত্ব সর্বাধিক। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি জীবন্ত উপাদান যা তার বুদ্ধিমত্ত্বা ও পরিশ্রমের সমন্বয়ে পণ্য উৎপাদন করে। উদ্দীপকে জনাব মাহবুব একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। যোগ্যতা ও দক্ষতার কারণে তিনি ব্যবসায়ে যথেষ্ট সফলতা লাভ করেছেন। এখানে জনাব মাহবুবের দক্ষতার মূল উৎস হচ্ছে তার প্রদত্ত শ্রম। মানুষের দীর্ঘদিনের পরিশ্রম তাকে দক্ষ করে তোলে। জনাব মাহবুব ও তার প্রতিষ্ঠানে মানসিক ও কায়িক পরিশ্রম প্রদান করেন যা তাকে দক্ষ ও যোগ্য করে তোলে। উক্ত মানসিক ও কায়িক পরিশ্রম শ্রমের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব মাহবুবের দক্ষতা বৃদ্ধিতে উপাদানের কোন উপাদানটির গুরুত্ব সর্বাধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর