উদ্দীপকে উল্লিখিত জনাব আকাশের অর্থ জমাকরা মূলধন গঠনের কোন পর্যায়ের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আকাশের অর্থ জমা করা মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের সাথে সম্পর্কযুক্ত। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমাজ তার মূলধন সম্পদের যে পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় তাকে মূলধন গঠন বলে। মানুষ যা আয় করে তা থেকে প্রথমে তার ভোগ ব্যয় নির্বাহ করে। উক্ত ভোগ ব্যয়ের পরে যদি কোনো অংশ অবশিষ্ট থাকে তাহলে তা সঞ্চয় সৃষ্টি করে। উদ্দীপকে জনাব আকাশ কক্সবাজারে একটি ফার্মে চাকরি করেন। তিনি তার অর্জিত আয় থেকে প্রতিমাসে ১০,০০০ টাকা ব্যাংকে জমা করেন। তার জমাকৃত অর্থ এবং নিজের কিছু সম্পদ বিক্রয় করে ১০,০০,০০০ টাকা দিয়ে তিনি কক্সবাজারে একটি শুঁটকি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আকাশ তার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অংশ ব্যাংকে জমা করেন। উক্ত জমাকৃত অর্থ মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আকাশের অর্থ জমাকরা মূলধন গঠনের কোন পর্যায়ের …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর