উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের সাফল্যের কারণ সংগঠনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্যের কারণ অংশীদারি সংগঠন। কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি সংগঠন বলে। বাংলাদেশে ১৯৩২ সালের অংশীদারি আইন অনুসারে অংশীদারি সংগঠন গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ সংগঠন কাঠামো তে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জন হতে পারে। এ সংগঠনের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ব্যতীত এ সংগঠনের কোন কার্যক্রম সম্পাদন হতে পারে না। চুক্তি অনুযায়ী আনুপাতিক হারে নিজেদের মধ্যে লাভ লোকসান বন্টন করা হয়ে থাকে। উদ্দীপকে, জনাব ফাহিম বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কিশোরগঞ্জ হাওর এলাকায় একটি হাঁসের খামার স্থাপন করেন। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তিনি খামাটি সম্প্রসারণ করতে পারছিলেন না। একপর্যায়ে খামাটির সম্প্রসারণ এর লক্ষ্যে তিনি তার দুই বন্ধুকে সাথে নেন এবং লাভ লোকসান সমান হারে বন্টনের সিদ্ধান্ত নেন। অল্প দিনের মধ্যে ফার্মটি সাফল্যের মুখ দেখে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্যে হল: সহজ গঠন, চুক্তিবদ্ধ সম্পর্ক, পৃথক আইন সত্তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বৈধ ব্যবসায় ইত্যাদি। অংশীদারী সংগঠন এক মালিকানা সংগঠনের চেয়ে অধিক মুনাফা বিনয় করা হয়ে থাকে। এ সংগঠনের দায়ী সীমাহীন। অনিচ্ছা সত্ত্বেও চুক্তির কারণে এর সংগঠন বিলোপ সাধন হতে পারে। উদ্দীপকে ফাহিম ও তার দুইজন বন্ধুকে নিয়ে তার হাঁসের খামারটি সম্প্রসারণ করেন, যা অংশীদারি সংগঠন কাঠামোর অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উল্লিখিত প্রতিস্রয়ের সাফল্যের কারণ অংশীদারের সংগঠন কাঠামো ব্যবহার করা।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের সাফল্যের কারণ সংগঠনের ধরন উল্লেখপূর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর