স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের জন্য শ্রমদক্ষতা অর্জন কেন প্রয়োজন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের জন্য শ্রমদক্ষতা প্রয়োজন কেননা শ্রমদক্ষতা অর্জিত হলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন করা সম্ভব। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রমদক্ষতা বা শ্রমিকের দক্ষতা। শ্রমিকের দক্ষতা পৃথিবীর সব দেশের জন্যই এক বিরাট সম্পদ। শ্রমের মোট যোগান শ্রমিকের কর্ম দক্ষতার ওপর বিশেষভাবে নির্ভর করে। উদ্দীপকের সামির সাহেব তার সুগার মিলে কর্মরত কিছু শ্রমিককে জুট মিলে স্থানান্তর করেন। কেননা উক্ত শ্রমিকরা নতুন বিধায় দক্ষ ছিল না। জুট মিলে গিয়েও তারা কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারল না। সামির সাহেব তার এক বন্ধুর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে বন্ধু এভাবে এক শিল্প থেকে শ্রমিকদের অন্য শিল্পে স্থানান্তর না করে তাদের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। শ্রমিকের কর্মদক্ষতার ওপরই শ্রমের যোগান নির্ভর করে। তাই শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে অথবা শ্রমিককে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর না করে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে শ্রমের যোগান বৃদ্ধি করা যায় এবং সর্বোচ্চ উপযোগিতা লাভ করা যায়। শ্রমদক্ষতার দ্বারা উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানের জন্য শ্রমদক্ষতা প্রয়োজন। কেননা শ্রমদক্ষতা অর্জিত হলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন করা সম্ভব হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের জন্য শ্রমদক্ষতা অর্জন কেন প্রয়োজন তা উদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর