মূলধন কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সঞ্চিত অর্থকে পুঁজিদ্রব্যে রূপান্তর করাই হলো মূলধন গঠন। অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। কোনো দেশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন সম্পদ বা পুঁজি দ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন গঠন বলা হয়। সঞ্চয় হতে মূলধন গঠন শুরু হয়। মূলধন গঠন করতে হলে সঞ্চিত সম্পদ অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মাধ্যমে সঞ্চিত পুঁজি দ্রব্যে রূপান্তরিত হয় যা মূলধন গঠনের শর্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মূলধন কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর