“সচরাচর শারীরিক শ্রমের মূল্যমান কম।”- ব্যাখ্যা কর।
উত্তর: অর্থ উপার্জন অথবা কোনো সুবিধাপ্রাপ্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তি যে দৈহিক শ্রম প্রদান করে তাকে শারীরিক শ্রম বলে। মানসিক শ্রম ব্যবহার না করে শুধু শারীরিক শ্রম দিয়ে যথাযথভাবে-উৎপাদনকার্য সম্পাদন করা যায় না। অর্থাৎ শারীরিক শ্রম সম্পূর্ণরূপে মানসিক শ্রমের ওপর নির্ভরশীল। তাই সকল ক্ষেত্রে মানসিক শ্রম দেওয়া কর্মীকে যেভাবে মূল্যায়ন করা হয়, শারীরিক শ্রম দেওয়া ব্যক্তিকে ওভাবে মূল্যায়ন করা হয় না। উদাহরণস্বরূপ, একজন উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করেন, যা মানসিক শ্রমের সাথে সম্পৃক্ত। অন্যদিকে উক্ত পরিকল্পনা বাস্তবায়নরত কর্মী শারীরিক শ্রমের সাথে সম্পৃক্ত। উভয় ব্যক্তির মধ্যে শারীরিক শ্রম দেওয়া ব্যক্তির কম মূল্যায়ন করা হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“সচরাচর শারীরিক শ্রমের মূল্যমান কম।”- ব্যাখ্যা কর।
উত্তর