দরিদ্রতা বিমোচনে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' এর ভূমিকা উৎপাদন উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি উৎপাদনের সংগঠন উপকরণের প্রতি গুরুত্বারোপ করছে, যা দারিদ্র্যতা বিমোচনে সহায়ক। প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে (যেমন- ভূমি, শ্রম ও মূলধন) একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্য বিধান করার কার্যকে সংগঠন বলে। সংগঠনের মাধ্যমে উৎপাদনের উপাদান যথা- ভূমি, শ্রম ও মূলধন এগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয়সাধন করা হয়। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সহজতর হয়। উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। এতে গ্রামের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে তাদের জীবিকা নির্বাহ ও জীবনযাত্রার মান উন্নয়নে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এভাবে মানুষদের সংগঠিত করা উৎপাদনের সংগঠন উপাদান হিসেবে বিবেচিত। এরূপ সংগঠনের মাধ্যমে শ্রমিক-কর্মীদের সংগঠিত করা হয়, তাদের কাজ ভাগ করে বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠান তার কাজ যথাসময়ে সম্পাদনের পাশাপাশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি, দারিদ্র্যতা বিমোচনে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
দরিদ্রতা বিমোচনে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' এর ভূমিকা উৎপাদন উপকর…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর