জনাব রূপমের ব্যবসায়িক সফলতার পেছনে উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রূপমের ব্যবসায়িক সফলতার পেছনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ দান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকে খুলনা অঞ্চলের পানি ও মাটি চিংড়ি চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় জনাব রূপম ৫০ লক্ষ টাকা ব্যয়ে খুলনায় একটি চিংড়ির ঘের প্রতিষ্ঠা করেন। কাজে সহযোগিতা করার জন্য জনপ্রতি ২০,০০০ টাকা পারিশ্রমিকে ২০ জন শ্রমিক নিয়োগ দেন। জনাব রূপম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে চিংড়ি বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। এখানে তিনি খুলনা অঞ্চলের পানি ও মাটিকে কেন্দ্র করে চিংড়ির ঘের প্রতিষ্ঠা করেন। উক্ত পানি ও মাটি প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, জনাব রূপম উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাবে সফলতা অর্জন করেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব রূপমের ব্যবসায়িক সফলতার পেছনে উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর