"ভূমি প্রকৃতির দান” – ব্যাখ্যা কর। -
উত্তর: মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাই হলো ভূমি। ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরাশক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্তহস্তে দান করেছে। প্রকৃতির এরূপ অমূল্য দানের ওপর নির্ভর করেই মানুষ উৎপাদনকার্য সম্পাদন ও অভাবপূরণে সচেষ্ট থাকে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
"ভূমি প্রকৃতির দান” – ব্যাখ্যা কর। -
উত্তর