"শ্রমগতিশীলতাই হামিদ মিয়ার সচ্ছলতার মূল কারণ,” – শমগতিশীলতার ধরন উল্লেখপূর্বক এর যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: "শ্রমগতিশীলতাই হামিদ মিয়ার সচ্ছলতার মূল কারণ" উক্তিটি যৌক্তিক। এখানে শ্রমের ভৌগোলিক গতিশীলতা প্রকাশ পায়। শ্রমিক তার কাজের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থান, একপেশা থেকে অন্যপেশা অথবা একশিল্প থেকে অন্যশিল্পে গমন করাকে শ্রমের গতিশীলতা বলে। একই উদ্দেশ্যে শ্রমিক যখন একস্থান থেকে অন্যস্থানে গমন করে তখন তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে। শ্রম নির্দিষ্ট স্থান বা কাজে স্থির থাকে না; বরং প্রয়োজনে তা পরিবর্তন করতে পারে। উদ্দীপকে হামিদ মিয়া একজন গরিব চাষি। তিনি স্ত্রী ও ৫ সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। পরবর্তীতে তিন ছেলেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে প্রেরণ করেন। দক্ষ হওয়ায় তারা ভালো বেতনের কাজ পায়। ফলে তারা প্রচুর অর্থ দেশে প্রেরণ করে। বর্তমানে হামিদের সংসারে বেশ সচ্ছলতা ফিরে এসেছে। এখানে তার তিন ছেলে কাজের উদ্দেশ্যে একদেশ থেকে অন্যদেশে গমন করে; যা শ্রমের ভৌগোলিক গতিশীলতাকে প্রকাশ করে। উৎপাদনের, প্রধান হাতিয়ার হলো শ্রমিক বা শ্রম। উৎপাদনের চাকা সচল রাখার জন্য শ্রমিকের শ্রম প্রয়োজন। হামিদ মিয়া একজন গরিব চাষি হলেও তিন ছেলেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে প্রেরণ করেন। উক্ত ভৌগোলিক গতিশীলতার কারণেই তারা প্রচুর অর্থ দেশে প্রেরণ করে। বর্তমানে হামিদের সংসারে বেশ সচ্ছলতা ফিরে এসেছে। তিনি এখন পাকা বাড়ি ও একটি গাড়ি ক্রয়ের কথা ভাবছেন। তাই বলা যেতে পারে, শ্রমের গতিশীলতাই জনাব হামিদ মিয়ার সচ্ছলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
"শ্রমগতিশীলতাই হামিদ মিয়ার সচ্ছলতার মূল কারণ,” – শমগতিশীলতার ধরন উল…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর