উদ্দীপকের কামালের কাজটি কোন ধরনের শ্রমের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কামালের কাজটি শারীরিক শ্রমের সাথে জড়িত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা শারীরিক পরিশ্রমকে শারীরিক শ্রম বলে। শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান। শ্রমিক তার কাজ সম্পাদন করতে দৈহিক শক্তির ব্যবহার করে যা শারীরিক শ্রম হিসেবে বিবেচিত। উদ্দীপকে কামাল একটি পোশাক প্রস্তুতকারী কারখানার মেশিন অপারেটর। তিনি গড়ে প্রতিদিন ওভারটাইমসহ ১২-১৩ ঘণ্টা কাজ করে মাসে ২০ হাজার টাকা আয় করেন। এখানে দেখা যাচ্ছে, তার সম্পাদিত কাজটি একটি দৈহিক কাজ। উক্ত কাজটি ফলাফল অর্জন করতে তার শারীরিক শক্তি ব্যয় করতে হয়। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের কামালের কাজটি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকের কামালের কাজটি কোন ধরনের শ্রমের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর