শেয়ারFacebookWhatsApp

মূলধন গঠনের পর্যায় বিবেচনাপূর্বক জনাব মামুন কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর: জনাব মামুন কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি মূলধন গঠনের বিনিয়োগ পর্যায়ে অবস্থান করেন এবং উক্ত মূলধন উপকরণ ব্যবহার করে ড্রাগন চাষ শুরু করেন। যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। আবার মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। মূলধন গঠন করতে কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত পর্যায় অতিক্রম করতে হয়। তা হলো- আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ। উদ্দীপকে জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। বর্তমানে তিনি জমি লিজ নিয়ে ড্রাগন চাষে উৎসাহিত হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লিখিত ঋণ প্রথমত ব্যাংক বিভিন্ন সঞ্চয় গ্রহণ করে একত্র করে যা মূলধন গঠনের সঞ্চয় হিসেবে বিবেচিত। পরবর্তীতে উক্ত সংগ্রহকৃত অর্থ ব্যাংক বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগ করে যার মাধ্যমে মূলধন গঠিত হয়। উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান, মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন ব্যবসায়ের চালিকাশক্তি। ব্যবসায় সম্প্রসারণ ও পরিচালনার জন্য মূলধনের প্রয়োজন অত্যধিক। উদ্দীপকে জনাব মামুন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের জন্য আগ্রহী থাকলেও তার পর্যাপ্ত মূলধনের অভাব রয়েছে। এমতাবস্থায় তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার প্রাথমিক সফলতা বিবেচনায় বলা যায়, ঋণ গ্রহণ করে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের সিদ্ধান্তটি যৌক্তিক।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

মূলধন গঠনের পর্যায় বিবেচনাপূর্বক জনাব মামুন কর্তৃক গৃহীত সিদ্ধান্তে…

উদ্দীপক

জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে বেশ কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ড্রাগন ফল চাষের উপযোগী হওয়ায় তার জমিতে প্রচুর ড্রাগন উৎপাদিত হয়। তাই তিনি আরও জমি লিজ নিয়ে ড্রাগন চাষে উৎসাহিত হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেন।

Barisal · 2025

উত্তর

কযে সকল উপাদান (যেমন- ভূমি, শ্রম, মূলধন, সংগঠন) ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে।

উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি জীবন্ত উপাদান। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অত্যধিক। শ্রমের সাহায্যে দেশের মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি ঘটে। আবার শ্রমের সাহাজ্যে উৎপাদন বৃদ্ধি পেয়ে সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ বৃদ্ধি পায় ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে।

উত্তর

উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণের প্রভাব রয়েছে। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকে জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে বেশ কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ড্রাগন ফল চাষের উপযোগী হওয়ায় তার জমিতে প্রচুর ড্রাগন উৎপাদিত হয়। এখানে দেখা যাচ্ছে জনাব মামুন ড্রাগন চাষে আগ্রহ সৃষ্টির পেছনে কুষ্টিয়ার মাটি বা ভূখণ্ডের প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই, এবং মানুষ এটি তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, ড্রাগন ফল উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।

উত্তর

জনাব মামুন কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি মূলধন গঠনের বিনিয়োগ পর্যায়ে অবস্থান করেন এবং উক্ত মূলধন উপকরণ ব্যবহার করে ড্রাগন চাষ শুরু করেন। যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। আবার মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। মূলধন গঠন করতে কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত পর্যায় অতিক্রম করতে হয়। তা হলো- আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ। উদ্দীপকে জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। বর্তমানে তিনি জমি লিজ নিয়ে ড্রাগন চাষে উৎসাহিত হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লিখিত ঋণ প্রথমত ব্যাংক বিভিন্ন সঞ্চয় গ্রহণ করে একত্র করে যা মূলধন গঠনের সঞ্চয় হিসেবে বিবেচিত। পরবর্তীতে উক্ত সংগ্রহকৃত অর্থ ব্যাংক বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগ করে যার মাধ্যমে মূলধন গঠিত হয়। উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান, মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন ব্যবসায়ের চালিকাশক্তি। ব্যবসায় সম্প্রসারণ ও পরিচালনার জন্য মূলধনের প্রয়োজন অত্যধিক। উদ্দীপকে জনাব মামুন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের জন্য আগ্রহী থাকলেও তার পর্যাপ্ত মূলধনের অভাব রয়েছে। এমতাবস্থায় তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার প্রাথমিক সফলতা বিবেচনায় বলা যায়, ঋণ গ্রহণ করে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।