"মূলধন গঠন জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে" - ব্যাখ্যা কর।
উত্তর: মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে মূলধন গঠন বলে। সঞ্চয় হতে মূলধন গঠন শুরু হয়। মূলধন গঠন করতে হলে সঞ্চিত সম্পদ অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় পুঁজি দ্রব্যে রূপান্তরিত হয়, যা মূলধন গঠনের শর্ত। গঠিত মূলধন পরবর্তীতে আবার ব্যবসায়ে বিনিয়োগ করে উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উক্ত উৎপাদন দেশের মোট দেশজ ও জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হয়ে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
"মূলধন গঠন জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে" - ব্যাখ্যা কর।
উত্তর