শ্রমবিভাগের ধরন উল্লেখপূর্বক হাসান ফ্যাশনের মালিকের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: হাসান ফ্যাশনের মালিকের সফলতার কারণ হচ্ছে জটিল শ্রমবিভাগ যা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। একটি পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির ওপর অর্পণ করাকে জটিল শ্রমবিভাগ বলে। জটিল শ্রমবিভাগে একজন শ্রমিক দীর্ঘদিন একই ধরনের কাজ সম্পাদন করায় উক্ত কাজে সে দক্ষ হয়ে উঠে। তবে এ ধরনের কাজে অনেক সময় একঘেয়ামি সৃষ্টি হয়। উদ্দীপকে 'হাসান ফ্যাশন' সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে কতকগুলো স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ায় বিভক্ত করে বিভিন্ন বিভাগের শ্রমিক দলের স্বতন্ত্র কাজের মাধ্যমে পোশাক তৈরি ও বিক্রয় করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক যথেষ্ট লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সর্বপ্রথম উৎপাদন কাজকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেক বিভাগের একেকজন ব্যক্তিকে উক্ত কাজের দায়িত্ব প্রদান করেন। যা জটিল শ্রমবিভাগকে নির্দেশ করে। উৎপাদন কাজে গতিশীলতা বৃদ্ধি এবং দক্ষতার সাথে উৎপাদনকার্য সম্পাদনের জন্য শ্রমবিভাগের প্রয়োজন হয়। জটিল শ্রমবিভাগের মাধ্যমে শ্রমিকদের একটি কাজ দীর্ঘদিন যাবৎ করার ফলে তাদের দক্ষতাও বৃদ্ধি পায়। জটিল শ্রমবিভাগের মধ্যে একজন ব্যক্তি শুধু একটি কাজের মধ্যে ন্যস্ত থাকে। সেই একটি কাজ দীর্ঘদিন করার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং উক্ত দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে মুনাফা বৃদ্ধি পায়। একইভাবে উদ্দীপকের হাসান ফ্যাশন জটিল শ্রমবিভাগ ব্যবহার করে এবং যথেষ্ট লাভবান হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
শ্রমবিভাগের ধরন উল্লেখপূর্বক হাসান ফ্যাশনের মালিকের সফলতার কারণ বিশ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর