শেয়ারFacebookWhatsApp

মারুফের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মারুফের প্রতিষ্ঠানটি হচ্ছে একমালিকানা ব্যবসায় সংগঠন। একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভ-ক্ষতি মালিক একাই বহন করেন। একমালিকানা ব্যবসায় সংগঠনের গঠন ও পরিচালনা সহজ হলেও এটি অসীম দায়বিশিষ্ট ব্যবসায় সংগঠন। উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মীসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এখানে দেখা যায় মারুফ একাই ব্যবসায় সংগঠন গড়ে তুলেন। উক্ত কাজের জন্য তিনি শুধু বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নেন কিন্তু তাদের সাথে কোনো চুক্তি সম্পাদন করেননি। ব্যবসায়সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন। তাছাড়া তিনি নিজেই শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, মারুফের প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

মারুফের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মীসংখ্যা বদ্ধির সিদ্ধান্ত নেন।

Mymensingh · 2025

উত্তর

পণ্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি নেওয়াই হলো উৎপাদন পরিকল্পনা।

উত্তর

কোনো পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। সাধারণত একজন উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্য নিয়েই পণ্যসামগ্রী উৎপাদন করে থাকেন। এসব পণ্যসামগ্রী ক্রেতা বা চূড়ান্ত ভোগকারীর নিকট পৌছানোর প্রক্রিয়ায় ক্রয়-বিক্রয় প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মূলত এ ক্রয়-বিক্রয়ের মাধ্যমেই পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের মারুফের প্রতিষ্ঠানটি হচ্ছে একমালিকানা ব্যবসায় সংগঠন। একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভ-ক্ষতি মালিক একাই বহন করেন। একমালিকানা ব্যবসায় সংগঠনের গঠন ও পরিচালনা সহজ হলেও এটি অসীম দায়বিশিষ্ট ব্যবসায় সংগঠন। উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মীসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এখানে দেখা যায় মারুফ একাই ব্যবসায় সংগঠন গড়ে তুলেন। উক্ত কাজের জন্য তিনি শুধু বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নেন কিন্তু তাদের সাথে কোনো চুক্তি সম্পাদন করেননি। ব্যবসায়সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন। তাছাড়া তিনি নিজেই শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, মারুফের প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।

উত্তর

উদ্দীপকের ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রাকৃতিক দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, জনাব মারুফের চিংড়ি চাষে অগ্রসর হওয়ার পেছনে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানির প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড বা দ্বীপের লোনা পানি প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ এটি তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বললেও প্রকৃতির অবাধ দান মাটি, পানি, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদনদী ইত্যাদি সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। প্রকৃতিতে পাওয়া যায় বলে এর কোনো যোগান দাম নেই এবং এটি অবিনশ্বর। ভূমি উৎপাদনের মূল উপাদান। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকের মতো চিংড়ি চাষযোগ্য ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক পানি বা ভূমি ছাড়া উন্নতমানের চিংড়ি উৎপাদন করা সম্ভব নয়। তাই বলা যায়, জনাব মারুফের ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণের ভূমিকা সর্বাধিক।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।