মি. কাজলের কারখানা স্থাপনের পিছনে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. কাজলের কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের ভূমি উপকরণটির ভূমিকা রয়েছে। ভূমি হল একটি প্রাকৃতিক সম্পদ, যা দ্রব্য বা সেবা, খনিজ সম্পদ, ভূপ্রকৃতি, ভূপৃষ্ঠের উপরিভাগের গাছপালার বর্ধনশীল প্রক্রিয়া। ভূমির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো এর কোন যোগান দাম নেই। ভূমি প্রাকৃতির দান। উৎপাদনের অন্যান্য উপাদানের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র উপাদান যার কোন যোগান দাম নেই। এর মূল কারণ হলো ভূমি সৃষ্টিকর্তার দান, মানুষ তা সৃষ্টি করতে পারে না। এ কারণে ভূমির যোগান দাম দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু জমির খাজনা বা ভাড়া মূল্য রয়েছে। উদ্দীপকে, সিলেটের আবহাওয়া ও জলবায়ু মাল্টা চাষের উপযোগী হওয়ায় মি. কাজল সিলেটে মাল্টা জুস স্থাপন করেন। তিনি উক্ত কারখানা স্থাপনের জন্য উৎপাদনের ভূমি উপকরণটি বেছে নিয়েছেন। কারণ এ জমিটির মাল্টা চাষের জন্য খুবই উপকারী । ভূমি ছাড়া কোন উৎপাদন কাজ ভাবাই যায় না। উৎপাদনের ব্যবহৃত প্রকৃতি থেকে পাওয়া সব ধরনের সম্পদকে ভূমি বলা হয়। ভূমি কে কেন্দ্র করে সব ধরনের কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। উদ্দীপকের কাজল ও ঠিক ভূমি উপকরণ টি ব্যবহার করে তার কারখানায় স্থাপন করেন। তাই বলা যায়, মি. কাজলের কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের ভূমি উপকরণটির ভূমিকা রয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মি. কাজলের কারখানা স্থাপনের পিছনে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা রয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর