সব অর্থই কি মূলধন? ব্যাখ্যা কর।
উত্তর: না, সকল অর্থই মূলধন নয়। যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত হয় তাকে অর্থ বলে। অপরদিকে যে সম্পদ কোনো কাজ সৃষ্টি করে অথবা উপার্জনের সহায়তা করে তাকে মূলধন বলে । অর্থ মূলধন কিনা তা নির্ভর করে এর ব্যবহারের উপর। অর্থকে যদি তার উপার্জনের কাজে ব্যবহার করা হয় তবে অর্থকে মূলধন বলা যায়। কিন্তু অর্থকে যদি আয় উপার্জন ছাড়া কোন কাজে ব্যবহার, যেমন- পরিবারের ব্যয় নির্বাহ করা, কাউকে দান করা ইত্যাদি কাজে ব্যয় করা হয় তবে অর্থ কি মূলধন বলা যাবে না।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সব অর্থই কি মূলধন? ব্যাখ্যা কর।
উত্তর