উদ্দীপকে উল্লেখিত জনাব ফাহিমের প্রাথমিক পর্যায়ের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফাহিমের প্রাথমিক পর্যায়ের সংগঠনটি এক মালিকানা সংগঠন। একক মালিক কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনকে এক মালিকানা সংগঠন বলে। এক মালিকানা সংগঠনের সংজ্ঞা থেকেই স্পষ্ট ভাবে বোঝা যায় সহজ গঠন, স্বল্প মূলধন, একক ঝুঁকি, ছোট আয়তন, একক সিদ্ধান্ত একজন ব্যক্তিই গ্রহণ করে থাকে। এরূপ সংগঠন স্বল্প মূলধনেই পরিচালনা করা যায়।এ সংগঠনের মুনাফা হলে মালিক একাই তা ভোগ করে আবার ক্ষতি হলে তা মালিকই বহন করে। এর সংগঠন পরিচালনায় মালিক বেশি সুবিধা ও স্বাধীনতা পেয়ে থাকে। এ সংগঠনের দায় অসীম। স্বল্প পুঁজি থাকায় যখন তখন সংগঠন কাঠামো বৃদ্ধি বা সম্প্রসারণ করা যায় না। উদ্দীপকে, জনাব ফাহিম বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কিশোরগঞ্জ হাওর এলাকায় একটি হাঁসের খামার স্থাপন করেন। তার খামারের মালিক তিনি একাই, তাই বলা যায় তার সংগঠনটি এক মালিকানা সংগঠন কাঠামো।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব ফাহিমের প্রাথমিক পর্যায়ের সংগঠনটি কোন ধরনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর