উদ্দীপকে উল্লেখিত জনাব নীরব রেশম কারখানা স্থাপনের ক্ষেত্রে উৎপাদনের কোন উপকরণের সহায়তা পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব নীরব রেশম কারখানা স্থাপনের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণের সহায়তা নিয়েছেন। যেসব উপকরণ উৎপাদন কাজে ব্যবহৃত করে সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। যেকোনো উৎপাদনে উপকরণের ব্যবহার অপরিহার্য। উৎপাদনের প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে ভূমি। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়। তবে অর্থনীতির ভাষায় ভূমির অর্থ আরো ব্যাপক । তাই ব্যাপক অর্থে যেসব প্রকৃতি প্রদত্ত সম্পদ উৎপাদন কাজে ব্যবহার করা হয় সেসব সম্পদকে সম্মিলিতভাবে ভূমি বলে। যেমন- মাটি, আলো, বাতাস, পানি, পুকুর ও জলাশয়, বনভূমি, খনিজ সম্পদ, পাহাড়-পর্বত, নদী নালা, আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির ভূমির অন্তর্ভুক্ত। যেকোনো পণ্য সামগ্রী উৎপাদন করতে গেলে ভূমির প্রয়োজন হয়। ভূমির ব্যবহার ব্যতীত কোন উৎপাদন কার্য সম্পন্ন হয় না। ভূমি সম্পূর্ণ রূপে প্রাকৃতির দান বিধায় এর কোন অংশ মানুর সৃষ্টি করতে পারেনা। উদ্দীপকে দেখা যায়,রাজশাহীর আবহাওয়া ও জলবায়ু রেশম চাষের উপযোগী হওয়ার কারণে জনাব নীরব সেখানে একটি রেশন কারখানা গড়ে তোলেন। উন্নত মানের রেশম উৎপাদনের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদিত রেশম এর চাহিদা বেড়ে যায়। এখানে দেখা যায় তিনি রাজশাহীর ভূমি উপকরণটিকে ব্যবহার করে তার ব্যবসার প্রতিষ্ঠানটিকে গড়ে তোলেন। তাই বলা যায় উদ্দীপকে জনাব নীরব রেশম কারখানা স্থাপনের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণের সহায়তা নিয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব নীরব রেশম কারখানা স্থাপনের ক্ষেত্রে উৎপাদনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর