সকল অর্থ কি মূলধন? ব্যাখ্যা কর।
উত্তর: না, সকল অর্থই মূলধন নয়। যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত হয় তাকে অর্থ বলে। অপরদিকে যে সম্পদ কোন আয় সৃষ্টি করে অথবা উপার্জনের সহায়তা করে তাকে মূলধন বলে। অর্থ মূলধন কি না তা নির্ভর করে এর ব্যবহারের ওপর। অর্থকে যদি আয় উপার্জনের সাথে ব্যবহার করা হয় তবে অর্থকে মূলধন বলা হয়। কিন্তু অর্থকে যদি আয় উপার্জন ছাড়া অন্য কোন কাজে যেমন- পরিবারের ব্যয় নির্বাহ, কাউকে দান করা ইত্যাদি কাজে ব্যয় করা হয় তবে অর্থকে মূলধন বলা যাবে না।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
সকল অর্থ কি মূলধন? ব্যাখ্যা কর।
উত্তর