উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কি?
উত্তর: উল্লেখিত সমস্যার সমাধানে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা উচিত। উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া সম্পাদিত সকল কাজকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগ করা হলে তাকে শ্রমবিভাগ বলে। ফলে একদিকে যেমন শ্রমিকরা দক্ষ হয়ে ওঠে অন্যদিকে তেমনি স্বল্প সময়ে অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করা সম্ভব। কিন্তু এর জন্য উচিত শ্রমিকের পর্যাপ্ত পরিমাণ মজুরি নির্ধারণ করা। অধিক পরিশ্রম করে অল্প বেতন পেলে শ্রমিকেরা প্রতি আগ্রহী থাকেনা। ফলে তারা সে কাজ থেকে আগ্রহ কমিয়ে ফেলে। এবং অন্যত্র কোথাও চাকরি খুজে নেয়। উদ্দীপকে, জনাব কাশেম গাজীপুর হেরা ফ্যাশন গার্মেন্টস কারখানার একজন শ্রমিক। মালিক তার কাজে সন্তুষ্ট হয়ে সুপারভাইজার পদে পদোন্নতি করে দেন। প্রতিষ্ঠানটিতে উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদিত হওয়ায় বিদেশে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায। এ কারণে তিনি ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী ।কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটিতে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি যদি শ্রমিকের মজুরি বৃদ্ধি করে তাহলে শ্রমিকরা মনোযোগের সাথে তার কাজটি করবে। শ্রম বিভাগের ফলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। এতে শ্রমিক প্রতিষ্ঠানের জন্য উৎপাদন বৃদ্ধি করতে পারে। আর এজন্য শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া উচিত। উক্ত প্রতিষ্ঠানটি যদি শ্রমিকের ন্যায্য মজুরি দিতে পারে তাহলে তার সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কি?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর