উদ্দীপকে বর্ণিত জনাব শাকিলের ব্যবহৃত কার্ড কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস করে, তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব শাকিলের ব্যবহৃত ক্রেডিট কার্ড কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস করে- এর সাথে আমি একমত। ক্রেডিট কার্ড একধরনের প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক ব্যাংক হিসাবে টাকা না থাকলেও লেনদেন করতে পারেন। কারণ ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে। উদ্দীপকে জনাব শাকিল একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন যা তাকে ঋণ সুবিধা দেয়। এ ধরনের ঋণ সুবিধাসংবলিত কার্ড হলো ক্রেডিট কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক একটি নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত অর্থ লেনদেন করতে পারেন। যা নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ পরিশোধ করতে হয়। সুতরাং বলা যায়, জনাব শাকিল ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ড কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস করেছে। কারণ এ কার্ড দ্বারা বাকিতে কেনাকাটা করা যায়। ২৪ ঘণ্টার যেকোনো সময় এটিএম থেকে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ উত্তোলন করা যায়। যার ফলে এ কার্ডের গ্রাহককে সবসময় অধিক পরিমাণ কাগজি নোট বা মুদ্রা নিজের কাছে সংরক্ষণ করতে হয় না। মূলত কাগজি মুদ্রার প্রয়োজনীয়তা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকটা মিটানো সম্ভব। তাই বলা যায়, জনাব শাকিলের ক্রেডিট কার্ড কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস করে।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব শাকিলের ব্যবহৃত কার্ড কাগজি মুদ্রার ব্যবহার হ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর