উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে রবিনের ব্যবহৃত ক্রেডিট কার্ড সেবাটি অধিক উত্তম। ক্রেডিট কার্ড হলো ইলেকট্রনিক ব্যাংকিং এর অন্যতম একটি পণ্য বা সেবা। গ্রাহকের হিসাবে টাকা না থাকলেও গ্রাহক এ কার্ডের মাধ্যমে নগদ উত্তোলন ও কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারেন। উদ্দীপকে শাহীন তার কার্ড ব্যবহার করে তার হিসাবে জমাকৃত অর্থ যেকোনো সময় উত্তোলন করতে পারেন। অন্যদিকে রবিন একই ধরনের কার্ড ব্যবহার করে তার হিসাবে পর্যাপ্ত অর্থ জমা না থাকলেও নগদ অর্থ উত্তোলন করতে পারেন। অর্থাৎ শাহীন ব্যবহার করেন ডেবিট কার্ড এবং রবিন ব্যবহার করেন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে রবিন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা পান। এর ফলে তার হিসাবে টাকা না থাকলেও তিনি নগদ উত্তোলন বা বিল পরিশোধ করতে পারেন। এরূপ সুবিধা শাহীনের ব্যবহৃত ডেবিট কার্ডে নেই। এসকল বিষয় বিবেচনা করে নির্দ্বিধায় বলা যায়, ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড অধিক উত্তম।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর