ই-ব্যাংকিং বর্তমানে অধিকতর জনপ্রিয় হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: উন্নততর প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে। ই-ব্যাংকিংয়ের সেবাসমূহ হলো অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি। এসব সেবার কারণে গ্রাহকরা অতিদ্রুত লেনদেন সম্পাদনে সক্ষম হচ্ছে। যেকোনো স্থান থেকে ই-ব্যাংকিং সেবা ব্যবহার করে গ্রাহকরা ব্যাংকিং লেনদেন করতে পারছে। তাই ই-ব্যাংকিং বর্তমানে অধিকতর জনপ্রিয়।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
ই-ব্যাংকিং বর্তমানে অধিকতর জনপ্রিয় হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর