মি. জহির যে প্লাস্টিকের কার্ড নিয়ে যান তার নাম কী? এ কার্ড সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।
উত্তর: মি. জহির যে প্লাস্টিক কার্ড নিয়ে যান তার নাম হলো ডেবিট কার্ড। ব্যাংক জমা থেকে উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে। এ কার্ডের মাধ্যমে বিভিন্ন সেবার বিল, ঋণের ও প্রিমিয়ামের কিস্তি সহজে ও স্বল্প সময়ে পরিশোধ করা যায়। উদ্দীপকে মি. জহির সপরিবারে কক্সবাজার বেড়াতে যান। সঙ্গে অল্প কিছু নগদ টাকা ছাড়াও এক ধরনের একটি প্লাস্টিক কার্ড নিয়ে যান। যা দিয়ে তিনি সেখানে গিয়ে ব্যাংক থেকে টাকা উঠানো ছাড়াও হোটেল বিল, এমনকি কেনাকাটার বিলও পরিশোধ করেন। ডেবিট কার্ডের মাধ্যমেই নগদ টাকা উত্তোলন, বিভিন্ন বিলসহ কেনাকাটা করা যায়। সুতরাং বলা যায়, মি. জহির যে প্লাস্টিক কার্ড নিয়ে যান তার নাম হলো ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
মি. জহির যে প্লাস্টিকের কার্ড নিয়ে যান তার নাম কী? এ কার্ড সম্পর্কে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর