উদ্দীপকে জনাব জাহিদ কোন কার্ড ব্যবহারের কারণে প্রথমবার টাকা উত্তোলন করতে ব্যর্থ হন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জাহিদ ডেবিট কার্ড ব্যবহারের কারণে প্রথমবার টাকা উত্তোলনে ব্যর্থ হন। ব্যাংক তার গ্রাহককে ব্যাংক হিসাবের বিপরীতে যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে। এ কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তবে এ কার্ডের বিপরীতে কোনো ঋণ সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকে জনাব জাহিদের জরুরি কাজে নগদ অর্থের প্রয়োজন পড়ে।তিনি তার ইলেকট্রনিক কার্ড নিয়ে ATM বুথে যান। কার্ডটি বুথে প্রবেশ করানো মাত্রই প্রয়োজনীয় অর্থ না থাকার বিষয়টি মনিটরে প্রদর্শিত হয় এবং কার্ডটি বেরিয়ে আসে। ডেবিট কার্ডের গ্রাহকরা ব্যাংক হিসাবে টাকা থাকাসাপেক্ষে ATM থেকে অর্থ উত্তোলনের সুযোগ পায়। কারণ এই কার্ডে কোনো ঋণ সুবিধা নেই। তাই বৈশিষ্ট্য বিচারে বলা যায়, জনাব জাহিদ ডেবিট কার্ড ব্যবহারের কারণে প্রথমবার টাকা উত্তোলন করতে ব্যর্থ হন।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাহিদ কোন কার্ড ব্যবহারের কারণে প্রথমবার টাকা উত্তোলন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর