উদ্দীপকে "জনাব জাহিদের বন্ধুর পরামর্শে গৃহীত কার্ডটি পূর্বের কার্ডের তুলনায় অধিক সুবিধাজনক।" তুমি কি একমত? বিষয়টি সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব জাহিদের বন্ধুর পরামর্শে গ্রহণকৃত ক্রেডিট কার্ডটি পূর্বের ডেবিট কার্ডের তুলনায় অধিক সুবিধাজনক- এর সাথে আমি একমত। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকের জনাব জাহিদের একটি ডেবিট কার্ড আছে। জরুরি প্রয়োজনে তার নগদ টাকার দরকার হয়। তবে তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি নগদ টাকা উত্তোলনে ব্যর্থ হন। পরবর্তীতে এক ব্যাংকার বন্ধুর পরামর্শে একটি বিশেষ কার্ড সংগ্রহ করেন। তার ব্যাংক হিসাবে প্রয়োজনীয় টাকা না থাকলেও বুথ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার অতিরিক্ত উত্তোলন করতে পারবেন। বৈশিষ্ট্য বিচারে বলা যায়, পরবর্তীতে তিনি ক্রেডিট কার্ড সংগ্রহ করেছেন। ক্রেডিট কার্ড সাধারণত ডেবিট কার্ড অপেক্ষা সুবিধাজনক। এর অন্যতম কারণ হলো ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা রয়েছে, যা ডেবিট কার্ডে নেই। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক একটি নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত নগদ অর্থ উত্তোলন ও ধারে কেনাকাটা করতে পারে। এছাড়া ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার প্রয়োজন হয়। কিন্তু ক্রেডিট কার্ডের জন্য ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। এসব সুবিধা বিবেচনায় বলা যায়, জনাব জাহিদের দ্বিতীয় কার্ডটি অর্থাৎ ক্রেডিট কার্ডটি প্রথম কার্ড তথা ডেবিট কার্ড অপেক্ষা অধিক সুবিধাজনক।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে "জনাব জাহিদের বন্ধুর পরামর্শে গৃহীত কার্ডটি পূর্বের কার্ডে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর