উদ্দীপকের এই ঋণের দলিলটির মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ঋণের দলিলটি হলো প্রত্যয়পত্র, যার মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পাদন করা সম্ভব। প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এক ধরনের নিশ্চয়তাপত্র। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। উদ্দীপকে আমদানি-রপ্তানি বাণিজ্যি ব্যবহৃত একটি ঋণের দলিলের কথা বলা হয়েছে। এ দলিলের মাধ্যমে আমদানিকারক বকিতে রপ্তানিকারকের নিকট হতে পণ্য আমদানি করতে পারেন। এক্ষেত্রে আমদানিকারকের দেনার দায়িত্ব গ্রহণ করে ব্যাংক। এরূপ দলিল হলো প্রত্যয়পত্র। প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারক আমদানিকারকের ব্যাংক থেকে নিশ্চয়তা পায় যে, আমদানিকারক পণ্যমূল্য পরিশোধে অপারগ হলে সেক্ষেত্রে ব্যাংক আমদানিকৃত পণ্যের মূল্য রপ্তানিকারককে পরিশোধ করবে। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য দু'পক্ষের মধ্যে সহজেই সম্পাদিত হয়।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের এই ঋণের দলিলটির মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর