ইসলাম কোন ই-ব্যাংকিং সেবা ব্যবহার করে তার বাবাকে টাকা পাঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইসলাম মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে তার বাবাকে টাকা পাঠান। মোবাইল ব্যাংকিং ইলেকট্রনিক ব্যাংকিংয়ের অন্যতম সেবা। মোবাইল ফোন ব্যবহার করে যেকোনো স্থান থেকে এ সেবা পাওয়া যায়। এর মাধ্যমে গ্রাহক নগদ টাকা জমা দেওয়া, উঠানো ও বিভিন্ন বিলও পরিশোধ করতে পারেন। উদ্দীপকে জনাব ইসলাম ঢাকায় চাকরি করেন। তিনি তারবিহীন টেলিকমিউনিকেশন সেবার মাধ্যমে তার বাবাকে প্রতি মাসে টাকা পাঠাতে পারেন। তারবিহীন এ ধরনের ই-ব্যাংকিং সেবাটি হলো মোবাইল ব্যাংকিং সেবা। এ সেবায় জনাব ইসলাম তার মোবাইল ফোন ব্যবহার করে তার বাবার কাছে টাকা পাঠান। পরবর্তীতে তার বাবা যেকোনো মোবাইল এজেন্টের মাধ্যমে টাকা উঠাতে পারেন। সুতরাং বলা যায়, জনাব ইসলাম মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে তার বাবাকে টাকা পাঠান।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
ইসলাম কোন ই-ব্যাংকিং সেবা ব্যবহার করে তার বাবাকে টাকা পাঠান? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর