উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে। কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকেই অনলাইন ব্যাংকিং বলে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারে। উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির গ্রাহকরা এটির যেকোনো শাখার মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন। কারণ ব্যাংকটিতে অনলাইন ব্যাংকিং সেবা চালু রয়েছে। ফলে ব্যাংকটির যেকোনো গ্রাহক উক্ত ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা-সুবিধা লাভ করতে পারেন। সুতরাং বলা যায়, কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে কোন ধরনের ইলেক্ট্রনিক ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর