ATM কার্ডে PIN ব্যবহার করা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে ATM কার্ডে PIN ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এটিএম কার্ড হলো ডেবিট ও ক্রেডিট কার্ড। অন্যদিকে PIN হলো ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর বা গোপন নম্বর। এই PIN ব্যবহার করে গ্রাহক এটিএম কার্ড দ্বারা নগদ অর্থ উত্তোলন ও অন্যান্য লেনদেন করতে পারেন। কেবল এটিএম কার্ডের গ্রাহককেই ব্যাংক এ PIN দিয়ে থাকে, যা অন্য কারো জানা থাকে না। এর ফলে গ্রাহকের লেনদেনের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
ATM কার্ডে PIN ব্যবহার করা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর