বিক্রয় বিন্দু সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রাহকদের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা হলো বিক্রয় বিন্দু সেবা। বিক্রয় বিন্দু সেবার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ তাদের গ্রাহকদের সুবিধাজনক স্থানে সেবা প্রদান করে। সেবার মূল্য পরিশোধের জন্য তাৎক্ষণিকভাবে সেবাদাতার হিসাব ক্রেডিট ও সেবাগ্রহীতার হিসাবকে ডেবিট করা হয়। গ্রাহক পণ্য বা সেবায় মূল্য হিসেবে চেক প্রদান করলে বিক্রেতা বিক্রয় বিন্দু সেবা টার্মিনালের মাধ্যমে গ্রাহকের চেকের যথার্থতা জেনে নিতে পারে।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
বিক্রয় বিন্দু সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর