শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটোর মধ্যে ক্রেডিট কার্ডটির সুযোগ- সুবিধা তুলনামূলক বেশি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এরূপ কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী কবির ও মামুন দু'জনেই কর্ণফুলী ব্যাংক থেকে দুটি প্লাস্টিক কার্ড নেন। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও উক্ত প্লাস্টিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা থাকায় কবির কেনাকাটা করতে সক্ষম হন কিন্তু মামুনের ব্যাংক হিসাবে টাকা ছিল না অথচ সে কেনাকাটা করতে সক্ষম হয়। কারণ মামুনের কার্ডটি হলো ক্রেডিট কার্ড। শুধু ক্রেডিট কার্ডেই ব্যাংক হিসাবে টাকা না থাকলেও কেনাকাটা করা যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয় । নিজের হিসাবে টাকা জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে দোকান থেকে কেনাকাটা করা যায় । কিন্তু হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করার সুযোগ আছে। এছাড়া ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। যার ফলে একজন গ্রাহক ব্যাংক হিসাব খোলার ঝামেলা ছাড়াই ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারে। আবার ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কবিরের ডেবিট কার্ড অপেক্ষা মামুনের ক্রেডিট কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি।

HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ-সু…

উদ্দীপক

কবির ও মামুনের কর্ণফুলী ব্যাংকে হিসাব আছে। ব্যাংক তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তারা শপিংমলে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করতে সক্ষম হন। এক্ষেত্রে কবিরের ব্যাংক হিসাবে টাকা থাকলেও মামুনের ব্যাংক হিসাবে টাকা ছিল না ।

Combined · 2018

উত্তর

উন্নত প্রযুক্তিনির্ভর কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে।

উত্তর

স্বয়ংক্রিয় নিকাশ ঘর এমন একটা সমন্বিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় ও নিষ্পন্ন করা হয়। স্বয়ংক্রিয়-নিকাশ ঘর ব্যবস্থায় ব্যাংকগুলো ইলেকট্রনিক উপায়ে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে থাকে। ফলে যেখানে নির্দিষ্ট অঞ্চলের নিকাশ ঘর কার্য সম্পাদিত হতো সেখানে স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা চালু হওয়ায় দেশের যেকোনো অঞ্চলের ব্যাংকের দেনা- পাওনা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।

উত্তর

উদ্দীপকের মামুন ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে কেনাকাটা করতে সক্ষম হন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক, গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করে বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করা যায়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মামুনকে কর্ণফুলী ব্যাংক একটি প্লাস্টিক কার্ড প্রদান করে। এ কার্ডের মাধ্যমে সে কেনাকাটা করতে সক্ষম হয়েছিল যদিও তার ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও, ঋণ সুবিধার কারণে নগদ টাকা উত্তোলন এবং বাকিতে কেনাকেটা করা যায় যা ডেবিট কার্ডে সম্ভব নয়। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের মামুন ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে কেনাকাটা করতে সক্ষম হন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটোর মধ্যে ক্রেডিট কার্ডটির সুযোগ- সুবিধা তুলনামূলক বেশি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এরূপ কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী কবির ও মামুন দু'জনেই কর্ণফুলী ব্যাংক থেকে দুটি প্লাস্টিক কার্ড নেন। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও উক্ত প্লাস্টিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা থাকায় কবির কেনাকাটা করতে সক্ষম হন কিন্তু মামুনের ব্যাংক হিসাবে টাকা ছিল না অথচ সে কেনাকাটা করতে সক্ষম হয়। কারণ মামুনের কার্ডটি হলো ক্রেডিট কার্ড। শুধু ক্রেডিট কার্ডেই ব্যাংক হিসাবে টাকা না থাকলেও কেনাকাটা করা যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয় । নিজের হিসাবে টাকা জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে দোকান থেকে কেনাকাটা করা যায় । কিন্তু হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করার সুযোগ আছে। এছাড়া ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। যার ফলে একজন গ্রাহক ব্যাংক হিসাব খোলার ঝামেলা ছাড়াই ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারে। আবার ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কবিরের ডেবিট কার্ড অপেক্ষা মামুনের ক্রেডিট কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি।
HSCFinance 2nd PaperChapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছাত্রজীবনে রাজশাহী মাদার বখশ হলে থাকতাম। বাড়ি থেকে টাকা পাঠালে কয়েকদিন সময় লাগত। বর্তমানে আমার বন্ধু হাবীব স্থানীয় ব্যাংকের একটি শাখা ব্যবহার করে তার ছেলেকে উন্নত প্রযুক্তিতে টাকা পাঠায় যা পেতে তার ছেলের পাঁচ মিনিট সময় লাগে। কোনো চেক কাটারও দরকার হয় না। বর্তমান প্রযুক্তির অভাবে এদেশের অনেক পুরানো ব্যাংক পিছিয়ে রয়েছে।

Barisal · 2017

ক
একক ব্যাংক কী?
খ
একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'পূর্বের তুলনায় বর্তমান ব্যাংক ব্যবস্থা ভালো'- উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা? ব্যাখ্যা করো।

একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একক ব্যাংক কী?

একক ব্যাংক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাহীন তার ব্যাংক প্রদত্ত বিশেষ চুম্বকীয় কার্ড ব্যবহার করে যে কোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। অপরদিকে রবিন ব্যাংক প্রদত্ত একই প্রকৃতির কার্ড ব্যবহার করে তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলেও যাবতীয় কেনাকাটা এবং বিল পরিশোধ করতে পারেন, যা তিনি পরবর্তীতে সুদসহ ব্যাংককে পরিশোধ করেন।

Jessore · 2017

ক
SWIFT কী?
খ
অনলাইন ব্যাংকিং-এর সুবিধা কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে শাহীন-এর ব্যবহৃত কার্ডের নাম কী? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অনলাইন ব্যাংকিং-এর সুবিধা কী? ব্যাখ্যা করো।

অনলাইন ব্যাংকিং-এর সুবিধা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.SWIFT কী?

SWIFT কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. তারেক 'ডেলটা ব্যাংক লি.' এর একজন গ্রাহক। তিনি লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। অন্যদিকে তার বন্ধু মি. শফিক এমন একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন, যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা ছাড়া আরো অন্যান্য কাজ করা যায়।

Sylhet · 2017

ক
ই-ব্যাংকিং কী?
খ
মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?
গ
ব্যাংক প্রদত্ত মি. তারেকের ইলেকট্রনিক কার্ড কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ
মি. শফিকের কার্ডটি বর্তমান বাণিজ্যে কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?

মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ই-ব্যাংকিং কী?

ই-ব্যাংকিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'পূর্বের তুলনায় বর্তমান ব্যাংক ব্যবস্থা ভালো'- উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো।উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা? ব্যাখ্যা করো।একক ব্যাংক কী?উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাওউদ্দীপকে শাহীন-এর ব্যবহৃত কার্ডের নাম কী? ব্যাখ্যা করো।অনলাইন ব্যাংকিং-এর সুবিধা কী? ব্যাখ্যা করো।SWIFT কী?মি. শফিকের কার্ডটি বর্তমান বাণিজ্যে কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো।ব্যাংক প্রদত্ত মি. তারেকের ইলেকট্রনিক কার্ড কোন ধরনের? ব্যাখ্যা করো।মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?ই-ব্যাংকিং কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।