জনাব পলাশ প্রথমে কোন ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা নিতেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব পলাশ প্রথমে হোম ব্যাংকিং সেবা গ্রহণ করতেন। যে পদ্ধতির মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে তাকে হোম ব্যাংকিং বলা হয়। হোম ব্যাংকিং-এর মাধ্যমে কোনো ধরনের চেক লেখা, ডকুমেন্ট মিলানো ও পোস্টিং দেওয়ার ঝামেলা ছাড়াই অতি সহজে বিল প্রদান সম্ভব। এক্ষেত্রে গ্রাহক ঘরে বসেই তার নির্দিষ্ট PIN ব্যবহার করে তার হিসাবের যাবতীয় তথ্য জেনে নিতে পারে। উদ্দীপকে জনাব পলাশ একজন প্রতিষ্ঠিত রপ্তানি ব্যবসায়ী। প্রতিদিন তাকে দ্রুত অনেক ধরনের ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে হয়। সেজন্য তিনি তার ব্যক্তিগত কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই ব্যাংক হিসাবের বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত হতে পারেন। যেহেতু জনাব পলাশ ঘরে বসেই কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যাংক হিসাবের বিভিন্ন তথ্য অবগত হওয়ার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করেন। সেহেতু বলা যায়, জনাব পলাশ প্রথমে হোম ব্যাংকিং সেবা গ্রহণ করতেন।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
জনাব পলাশ প্রথমে কোন ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা নিতেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর