উদ্দীপকে জনাব পলাশ মুঠোফোনের মাধ্যমে যে ব্যাংকিং করার সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব পলাশ মুঠোফোনের মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তা নিঃসন্দেহে যৌক্তিক। তারবিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলা হয়। মূলত ইন্টারনেটভিত্তিক স্মার্ট ফোনের উদ্ভবের ফলেই এরূপ ব্যাংকিং সুবিধার প্রচলন ঘটেছে। উদ্দীপকে জনাব পলাশ ব্যক্তিগত মুঠোফোনেই ইন্টারনেটের সাহায্যে ব্যক্তিগত গোপনীয় সংখ্যা (PIN) ব্যবহার করে যেকোনো সময় নিজের হিসাবের তথ্য সংগ্রহ ও তহবিল স্থানান্তর করতে পারেন। অর্থাৎ তিনি প্রথমে হোম ব্যাংকিং সেবা নিলেও পরবর্তীতে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করেন। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের একটি সেবা 'হলো মোবাইল ব্যাংকিং। ব্যাংকের আর্থিক ও হিসাবসংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনার এবং অনুমোদিত লেনদেন করতে পারার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। মোবাইলে ইন্টারনেট সংযুক্ত করে নির্দিষ্ট ওয়েবে গিয়ে ক্রয়সহ বিভিন্ন সেবা গ্রহণ করা যায়। অপরদিকে হোম ব্যাংকিং-এ নানাবিধ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব পলাশ মুঠোফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তা নিঃসন্দেহে যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে জনাব পলাশ মুঠোফোনের মাধ্যমে যে ব্যাংকিং করার সিদ্ধান্ত নিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর