ব্যাংক কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রনির নতুন কার্ড ইস্যু করলে কী কী সুবিধা পেতে পারেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রনির নতুন কার্ডটি ক্রেডিট কার্ড হওয়ায় এর সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি। ক্রেডিট কার্ড একটি জনপ্রিয় ATM কার্ড। এ কার্ডের মাধ্যমে ব্যাংক গ্রাহককে ঋণ সুবিধা দেয়। এটিএম বুথ থেকে টাকা তুলতে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে এ কার্ড ব্যবহৃত হয়। গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলেও এর মাধ্যমে লেনদেন করতে পারে। উদ্দীপকে মি. রনি 'ঢাকা' ব্যাংকের একটি কার্ডের অধিকারী। তিনি সেই কার্ড দিয়ে দিন-রাত অর্থ উত্তোলন করতে পারেন। ব্যাংক কর্মকর্তা তাকে আরেকটি কার্ড গ্রহণের প্রস্তাব দেয়। উক্ত কার্ড দিয়ে তিনি নির্ধারিত কিছু মার্কেটে কেনাকাটা করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। উদ্দীপকে মি. রনি প্রথমে মূলত ডেবিট কার্ড ব্যবহার করেছেন। পরবর্তীতে তিনি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড গ্রহণ করেছেন। উক্ত দুটি কার্ডের মধ্যে ক্রেডিট কার্ড অধিক উত্তম। কারণ এ কার্ডটির মাধ্যমে গ্রাহক জামানত ছাড়া ঋণ সুবিধা পায়। প্রয়োজনীয় সময়ে এই ঋণ সুবিধাকে কাজে লাগানো যায়। আবার এ কার্ডের জন্য ব্যাংকে হিসাব থাকারও প্রয়োজন নেই। এসব সুবিধা ডেবিট কার্ডের মাধ্যমে পাওয়া যায় না। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ পাওয়া গেলেও ডেবিট কার্ডের বিপরীতে ব্যাংক হিসাবে টাকা থাকলেই এ সুবিধা পাওয়া যায়। তাই বলা যায়, মি. রনি নতুন কার্ডটি গ্রহণ করলে অধিক সুবিধা পেতে পারেন।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংক কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রনির নতুন কার্ড ইস্যু করলে কী কী …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর