স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা ব্যাংকের আন্তঃলেনদেন সহজতর করেছে কীভাবে? ব্যাখ্যা কর।
উত্তর: স্বয়ংক্রিয় নিকাশ ঘর এমন একটা সমন্বিত ইলেক্ট্রনিক সেবা. পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেক্ট্রনিক উপায়ে বিনিময় ও নিষ্পন্ন করা হয়। স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থায় ব্যাংক বা প্রতিষ্ঠান তার সদস্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হিসাবগুলো সংঘবদ্ধ করে তাদের মধ্যকার লেনদেন নির্দেশ অনুযায়ী ডেবিট বা ক্রেডিট করে থাকে। এতে আলাদা আলাদা চেক কাটা, চেক প্রদান, গ্রাহক কর্তৃক পুনরায় চেক জমা ইত্যাদি ঝামেলা থেকে সবাই মুক্ত থাকতে পারে। এরূপ সুবিধার কারণে বলা হয় স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা আন্তঃলেনদেন সহজতর করেছে।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা ব্যাংকের আন্তঃলেনদেন সহজতর করেছে কীভাবে? ব্যাখ্যা কর।
উত্তর