উদ্দীপকের আলফা ব্যাংক মি. হাসানকে কোন ধরনের কার্ড ইস্যু করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলফা ব্যাংক মি. হাসানকে ডেবিট কার্ড ইস্যু করেছিল। ডেবিট কার্ড একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। ডেবিট কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ও কেনাকাটা করতে পারেন। এ কার্ড সংগ্রহে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। উদ্দীপকে মি. হাসানের ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি কার্ড ইস্যু করেন। তিনি কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়া কার্ডটি ব্যবহার করে কেনাকাটা করতে পারেন। তার কার্ডটি হলো ডেবিট কার্ড। কারণ গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে এ কার্ড ব্যবহার করে লেনদেন করা যায়। সুতরাং বলা যায়, আলফা ব্যাংক মি. হাসানকে ডেবিট কার্ড ইস্যু করেছিল।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের আলফা ব্যাংক মি. হাসানকে কোন ধরনের কার্ড ইস্যু করেছিল? ব্য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর