উদ্দীপকে মি. আফজাল ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আফজাল ব্যাংক হতে ডেবিট কার্ড পেয়েছেন। ডেবিট কার্ড হলো ইলেকট্রনিক ব্যাংকিং এর অন্যতম সংযোজন। এটি পিন যুক্ত চুম্বকীয় একটি কার্ড যার মাধ্যমে গ্রাহক তার হিসাবে যমাকৃত অর্থ ব্যবহার করতে পারেন। গ্রাহক এই কার্ড ব্যবহার করে যে কোন সময় নগদ অর্থ উত্তোলন ও ক্রয় কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন। এক্ষেত্রে গ্রাহকের ব্যাংক হিসেবে পর্যাপ্ত অর্থ থাকা আবশ্যক। একার্ড ব্যবহার করে গ্রাহক ব্যাংক হিসেবে অর্থ জমা দেওয়াসহ আরো অনেক ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে। উদ্দীপকে মি. আফজাল একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা এবং তিনি এবি ব্যাংক লিমিটেড এর সংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড। যা দিয়ে তিনি তার হিসাবের অর্থ উত্তোলন ছাড়াও অনুদ্রব্য ক্রয় এবং মূল্য পরিশোধ করতে পারে। যেহেতু এসব বৈশিষ্ট্য ডেবিট কার্ডের ব্যাংক হিসেবে জমাকৃত অর্থ উত্তোলন ও পণ্য ক্রয়ের পরে মূল্য পরিশোধের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই আফজালের প্রাপ্ত কার্ড টি হল ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে মি. আফজাল ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর