উদ্দীপকে "এবি ব্যাংক লিমিটেড " এর ব্যবস্থাপক আফজালকে যে পরামর্শ দিয়েছিলেন সেটি কি তার সমস্যার সমাধানের সক্ষম বলে তুমি মনে করো? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে এবি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মি. আফজালকে ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণের পরামর্শ দিয়েছেন যা তার সমস্যার সমাধানে সফল হবে বলে আমি মনে করি। ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকিং সেবা প্রদানকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট ব্যাংকিং পদ্ধতিতে কোন জন শক্তির ব্যবহার ছাড়াই সকল ব্যাংকিং কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করা যায়। চলে স্বল্প সময়ে ও কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয়েই সব ধরনের লেনদেন কার্য সম্পাদন করা যায়। তাছাড়া এই ব্যাংকিং সেবা গ্রহণের খরচ লাঘব পাই এবং যেকোনো জায়গায় থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। উদ্দীপকে আফজাল একটি কোম্পানির কর্মকর্তা। টাকি বিভিন্ন ধরনের ব্যবস্থায় থাকতে হয় তার কাজ নিয়ে।তাই তিনি তার বীমা প্রিমিয়াম সহ গ্যাস বিল, পানি ও বিদ্যুৎ বিল ইত্যাদি নিয়মিত পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হন। আর তার এ সমস্যার সমাধান করতে পারে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং পদ্ধতিতে আফজাল তার মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকের ওয়েবসাইটে তার নাম ও ব্যাংক বিবরণীর তথ্য প্রদান করে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। ফলে তার সুবিধামতো সময়ে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের বিল ও মূল্য পরিশোধ করতে পারবে। তাছাড়া তার হিসাবের বিভিন্ন তথ্য জানতে ও যাচাই-বাছাই করতে পারবে। ফলে তার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তাই ব্যবস্থাপকের প্রধানকৃত পরামর্শটি অত্যন্ত কার্যকরী সমস্যা সমাধানের জন্য।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে "এবি ব্যাংক লিমিটেড " এর ব্যবস্থাপক আফজালকে যে পরামর্শ দিয…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর