উদ্দীপকে নতুন ইসুকৃত কার্ডটি কি জনাব সালমানের সমস্যার সমাধান করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় কার্ডটি জনাব সালমানের সমস্যা অনেকাংশে সমাধান করবে। ব্যাংক তার গ্রাহককে তাৎক্ষণিক অর্থ লেনদেনের জন্য প্লাস্টিক কার্ড প্রদান করে যা ব্যবহার করতে হয় এটিএম বুথে। এই ধরনের কাট দুই প্রকার হতে পারে।যথা: ডেবিট ও ক্রেডিট। শুধুমাত্র হিসাব গ্রাহকের পর্যাপ্ত টাকা থাকার স্বপক্ষেই ডেবিট কার্ড ব্যবহার করে অর্থ লেনদেন করা যায়। অর্থ যদি প্রয়োজন হয়, অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না। অন্যদিকে ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকের ঋন সুবিধাসহ অন্যান্য সুবিধা পেয়ে থাকে। এজন্য গ্রাহকের হিসেবে অর্থের পরিমাণ সম্পর্কে চিন্তা মুক্ত থাকা যায়। উদ্দীপকে জনাব সালমান প্রথমে প্রয়োজন অনুযায়ী নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারলেও প্রয়োজনের অধিক লেনদেনের সুবিধা পান না, তিনি যে কার্ডটি ব্যবহার করেন তা ছিল ডেভিড কার্ড। পরবর্তীতে ম্যানেজার তাকে অন্য যে কার্ডটি দিয়েছেন তা হল ক্রেডিট কার্ড। এটি ব্যবহার করে তিনি একদিকে যেমন প্রয়োজনের অধিক উত্তোলন করতে পারবেন, একই সাথে তার হিসাবের অর্থের পরিমাণ কতটুকু তা নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবেন। এটি ব্যাংক পদত এক ধরনের ঋণ যার নির্দিষ্ট সময়ে চার্চসহ ফেরত প্রদান করা বাধ্যতামূলক। ক্রেডিট কার্ডে একটি নির্দিষ্ট সীমার মধ্যে গ্রাহকরা অর্থ উত্তোলনের সুযোগ পায়,আর তাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের তুলনায় অধিক সুবিধা জনক। সুতরাং বলা যায়, সালমানের সমস্যাটি দ্বিতীয় কার্ড বা ক্রেডিট কার্ড সমাধান করতে পারবেন।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে নতুন ইসুকৃত কার্ডটি কি জনাব সালমানের সমস্যার সমাধান করতে প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর